সুদানের সাবেক প্রধানমন্ত্রী মাহদী মারা গেছেন

সুদানের সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদী (৮৪) মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানা যায়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির জাতীয় উম্মা পার্টি (এনইউপি) এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। তিন সপ্তাহর বেশি সময় ধরে তিনি করোনার সাথে যুদ্ধ করে অবশেষে পরাজিত হন।

আনাদুলু এজেন্সি জানিয়েছে, সাদিক আল-মাহদী করোনাভাইরাসে সংক্রামিত হওয়ার পর গত মাসে সুদানের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তাকে ফলোআপ চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।

সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের নেতৃত্বাধীন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে আল-মাহদী ১৯৬৭ সালে এবং ১৯৮৬-১৯৮৯ সালে দু’বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তিনি প্রায় পাঁচ দশক ধরে এনইউপি নেতৃত্ব দিয়েছেন।

 

বার্তা বাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর