নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে নিজ ঘর থেকে শামছুল হক (৮০) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে পুলিশ উপজেলার পশ্চিম কাপাশিয়া গ্রামে শামছুল হকের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত শামছুল হকের স্ত্রী ফাতেমা বেগম ঢাকায় গার্মেন্টস কর্মীর কাজ করেন। তাদের ৩ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। তারা সবাই বিয়ে করে আলাদা থাকেন।

বুধবার দুপুরে নিহত শামছুল হকের মেয়ে কাইছমতি বেগম বাবার জন্য বাড়ির কাজের লোক হাসান আলীকে গরুর দুধ দিয়ে পাঠান। দুধ নিয়ে হাসান আলী ঘরে ঢুকে দেখেন শামছুল হকের দুই পা বাঁধা অবস্থায় গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে আশেপাশের লোকজনকে ডেকে আনেন হাসান আলী।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শামছুল হকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠান। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম)।

স্থানীয়রা জানান, একই এলাকার আব্দুস সালামের সঙ্গে শামছুল হকের জমিজমা নিয়ে ৩০ বছর ধরে বিরোধ চলে আসছিলো। বৃদ্ধ শামছুল হকের হত্যাকাণ্ডের পর আত্মগোপনে রয়েছেন আব্দুস সালামের বাড়ির সবাই।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

বার্তাবাজার/কেকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর