ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সংবাদ সম্মেলন

ধর্ষন মানবতার বিরুদ্ধে অপরাধ এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার দুপুরে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত পাঠাগারে সংবাদ সমেম্মলনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। এ সময় নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোকপাত করেন জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক শামিমা সিকদার দীনা।

সংবাদ সম্মেলনে জেলা মহিলা পরিষদের সভাপতি শুভা রানী পাল, সহ-সভাপতি আম্বিয়া বেগম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া প্রতিরোধ পক্ষ চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। এ সময় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন কর্মসূচী পালিত হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর