আজ মধ্যরাতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘নিভার’

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নিভার’ আজ (বুধবার) স্থানীয় সময় মধ্যরাতে ভারতের তামিলনাড়ু ও পুদুচেরিতে আঘাত হানতে পারে। এজন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, ঘূর্ণিঝড় নিভার’-এর প্রভাবে অতিভারি বৃষ্টি হতে পারে এবং ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা ১৪৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে

ঘূর্ণিঝড় থেকে রক্ষার জন্য বাড়তি সতর্কতা হিসাবে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে তামিলনাড়ু। আন্তজেলা বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় উদ্ধারকাজ চালানোর জন্য এনডিআরএফের এক হাজার ২০০ সদস্য মোতায়েন করা হয়েছে। স্বেচ্ছাসেবীরাও উদ্ধারকাজ চালানোর প্রস্তুতি নিচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর