শপথ নিলেন সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান

ঢাকা-১৮ আসন থেকে একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান শপথ নিয়েছেন।

বুধবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং নাদিরা ইয়াসমিন জলি।

শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী মোহাম্মদ হাবিব হাসান শপথ বইয়ে স্বাক্ষর করেন।

গত ৯ জুলাই ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন মারা যান। পরে ১২ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/তনু/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর