ঢাকার সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের নয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বেতার এর দেয়াল ঘেষে এস এম কর্পোরেশন নামে ‘নিডা সিনথেটিক ডিটারজেন্ট পাউডার’ তৈরির কারখানা সম্পূর্ণ নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে তাদের কার্যক্রম চালাচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায় কোনো প্রকার ল্যাব ছাড়াই ফ্লোরে ছড়ানো পাউডার বালুর চালনি দিয়ে চেলে প্যাকেটজাত করা হচ্ছে।

প্যাকেটের গায়ে বিএসটিআই এর সিল সম্বলিত বিডিএস-১৪৪৫ লেখা দেখা গেছে। এক একটি প্যাকেট ৫০০ গ্রাম ও ২০০ গ্রামের। তবে ২৪ নভেম্বর, ২০২০ তারিখে এই প্রতিবেদক সরেজমিন গিয়ে প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ ১৫.১০.২০২০ ইং তারিখ লেখা দেখা গেছে।
এসময় কারখানার দায়িত্বরত মালিক নাসিরউদ্দিনের শ্বশুর মোসলেম ব্যাপারী এই প্রতিবেদককে কারখানা পরিচালনার জন্য প্রয়োজনীয় কোনো প্রকার কাগজ বা অনুমতি পত্র দেখাতে পারেন নাই। আশ্চর্য্যের বিষয় হলো বিএসটিআই এর সিল লাগানো থাকলেও এসংক্রান্ত অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
পরে এব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে এই কারখানার মালিক নাসির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, সকল কাগজপত্র আমাদের হেড অফিসে আছে, আপনি এসে দেখে যান।
এব্যাপারে সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/অমি