কাস্টমসের নারী কর্মচারীর ১৩ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খুলনা কাস্টমস হাউজের কর্মচারী রাফেজা ওরফে নাজমা হায়দার রাফিজার ১৩ বছরের কারাদণ্ড হয়েছে। পাশাপাশি এক কোটি পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে। আজ (মঙ্গলবার) দুপুরে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়া হায়দার এই রায় দেন।

কারাদণ্ডাদেশ প্রাপ্ত রাফিজা চট্টগ্রাম কাস্টম হাউজে কর্মরত ছিলেন। তিনি খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা।

দণ্ডের বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, ২০১৫ সালে সোনাডাঙ্গা থানায় রাফিজার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এনে দুদকের পক্ষে মামলা দায়ের করেন কর্মকর্তা মোশারফ হোসেন। সংস্থাটির অপর কর্মকর্তা শামীম ইকবাল তদন্ত করেন এই ঘটনার।

জানা যায়, রাফিজার স্বামী এম এম জাহাঙ্গীর আলমও কাস্টমস হাউজে কর্মরত। তার বিরুদ্ধেও দুদকের মামলা রয়েছে। রায় ঘোষণাকালে রাফেজা বেগম আদালতে উপস্থিত ছিলেন।

উল্লাখ্য, ‘রাফেজা বেগম তৃতীয় শ্রেণির কর্মচারী। তদন্তে তাঁর বিরুদ্ধে আয় বহির্ভূত বিপুল সম্পত্তি অর্জনের প্রমাণ পাওয়ায় কারাদণ্ড ও জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর