রাজধানীর মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাবর রোডের জহুরি মহল্লায় এই লাগা এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। আজ (মঙ্গলবার) বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান, মোহাম্মদপুরে বাবর রোডের বিহারি পট্টির বস্তিতে আগুনের খবর পেয়ে দুই দফায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি, আগুন লাগার কারণও জানা যায়নি বলে তিনি জানান।
বার্তাবাজার/এসজে