মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষ্মার জন্য মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে সরকার। আর এজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায়ের পরিমাণ বৃদ্ধিসহ আরও বেশকিছু কঠিন পদক্ষেপ নিচ্ছে সরকার। স্বয়ং প্রধানমন্ত্রীও মাস্ক পড়ার উপর গুরুত্ব দিয়েছেন।
সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে অনির্ধারিত আলোচনায় করোনার সংক্রমণ প্রতিরোধে মাস্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সংবাদে সন্মেলনে সরকারের অবস্থান ও প্রধানমন্ত্রীর নির্দেশ সম্পর্কে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, বিভাগীয় কমিশনারদের কাছ থেকে পাওয়া তথ্যে মাধ্যমে জানা গেছে কয়েক হাজার মানুষকে একদিনে জরিমানা করা হয়েছে। ঢাকায়ও ৩৭টি জায়গায় অভিযান চালানো হয়। এইভাবে আর এক সপ্তাহ পর্যবেক্ষণের পর কঠোর অবস্থানে যাওয়া হবে।
তিনি আরও জানান, তখন ২০০ টাকার পরিবর্তে ৫০০ বা এক হাজার কিংবা ক্ষেত্র বিশেষে ৫ হাজার টাকাও জরিমানা হতে পারে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সাথে বেশি করে মাস্ক নিয়ে যেতে বলা হয়েছে।
বার্তাবাজার/এসজে