ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় স্বামীর সাথে অভিমান করে তিন সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। নিহত রুজিনা বেগম ওই এলাকার শাহাবুউদ্দিন এর স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রুজিনা তার স্বামীর সাথে ঝগড়া করেই বিষপান করেছে পরে স্থানীয় পল্লী চিকিৎসক এসে মৃত্যু নিশ্চিত করেন।
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনর্চাজ শ্রী রতন শীল বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্তের পর বলা যাবে।
বার্তাবাজার/অনিক/অমি