সাততলা বস্তিতে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।

সোমবার দিবাগত রাতে ১ টায় ঘটনাস্থলে গিয়ে তিনি এ কথা জানান।

লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, আগুনের ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠন করা হবে। ভস্মীভূত ঘরের সংখ্যা ৪০ থেকে ৬০টির মধ্যে হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে বস্তিতে ৩০০ এর বেশি দোকানপাট ছিল বলে বাসিন্দারা দাবি করেছেন। এসব দোকানপাট পুড়ে গেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর