অ্যান্থনি ব্লিংকেন হচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফল এখনও প্রকাশ হয়নি। হার মানতে নারাজ ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবুও সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য মন্ত্রিসভার ছয় সদস্যের নাম ঘোষণা করেছেন জো বাইডেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্থনি ব্লিংকেনের নাম জানিয়েছেন জো বাইডেন।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে,বাইডেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন ৫৮ বছর বয়সী কূটনীতিক অ্যান্থনি ব্লিংকেন। ওবামা আমলে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি ছিলেন। উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন তিনি।

ট্রাম্প প্রশাসনের দুর্বল কৌশল ও জাতীয়তাবাদী দোলাচলের চার বছর পর আমেরিকার কূটনীতি এবং বিশ্ব নেতাদের একত্রিত করার কাজ করতে হবে তাকে।

 

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর