আলফাডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন সেমিনার

ফরিদপুরের আলফাভাঙ্গা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও ক্যাবের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন প্রমুখ।

এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর