করোনার দ্বিতীয় ঢেউ: আরও ২৮ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন আরও ২৮ জন। যার ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪১৬ জন। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৪১৯ জন। যার ফলে মোট করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৭৬০ জন।

আজ (সোমবার) বিকালে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ১৮৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৬১১ জন।

এর আগে রোববার দেশে আরও ২ হাজার ৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৮ জন।

বার্তাবাজার/এজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর