মহামারি করোনাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নেওয়া হবে দেশের সব বিভাগীয় শহরগুলোতে। আজ (সোমবার) সকালে ঢাবির ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সিদ্ধান্ত মতে, এবারের ভর্তি পরীক্ষায় ক,খ,গ ও ঘ এই চার ইউনিটে মোট ১০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এরমাঝে ৪০ থাকবে বহু নির্বাচনী, ৪০ লিখিত এবং ২০ নম্বর থাকবে এইচএসসি ও এএসসির ফলাফলের ভিত্তিতে।
সূত্র জানায়, সভায় সবার সম্মতিক্রমে বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার বিষয়টি সিদ্ধান্ত হিসাবে গৃহীত হয়েছে। বিষয়ভিত্তিক প্রশ্ন ও পরীক্ষার সময় নির্ধারণ করবেন সংশ্লিষ্ট অনুষদের ডিনরা।
বার্তাবাজার/এসজে