১২২ সেনাকে শান্তিকালীন পদক প্রদান

বীরত্বপূর্ণ ও সাহসী কাজের স্বীকৃতি হিসাবে বাংলাদেশ সেনা বাহিনীর ১২২ সদস্যকে শান্তিকালীন পদক প্রদান করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ (সোমবার) সকালে সেনা সদর দপ্তরের হেলমেট অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৬ ক্যাটাগরিতে পদক দেয়া হয়।

অনুষ্ঠানে সেনা প্রধান বলেন, শান্তিকালীন পদক সেনা সদস্যদের কাজের প্রতি আরও উদ্বুদ্ধ করবে। জেনারেল আজিজ আহমেদ প্রত্যেক সদস্যকে দায়িত্বশীলতার সাথে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকার তাগিদও দিয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর