গোপালগগেঞ্জর মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের ভট্রাচার্জকান্দি গ্রামের বীরমুক্তি যোদ্ধা খোরসেদ সেখ এর বাড়ী ঘর ভাংচুর, লুটপাট ও মুক্তিযোদ্ধা পরিবারের উপর বর্বরোচিত হামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে এলাকাবাসী।
আজ সোমবার মুক্তিযোদ্ধার গ্রামের বাড়ী ভট্রাচার্জকান্দিতে এমানববন্ধন কর্মসুচি পালন করেন এলাকাবাসী।
এ মানববন্ধন কর্মসুচিতে বক্তারা বলেন, বীরমুক্তি যোদ্ধা খোরসেদ শেখ এর বাড়ী ঘর ভাংচুর, লুটপাট ও মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার আসামীরা প্রকাশ্যে ঘুরাঘুরি করছে তাদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
প্রসংগত. গত ১৫ নভেম্বর রবিবার ভোরবেলা একই গ্রামের জাহাঙ্গীর শেখের নেতৃত্বে ২০/২৫ জন লোক এ হামলায় অংশগ্রহন করে। এ বিষয়ে খোরসেদ শেখ বাদী হয়ে গত ১৭নভেম্বর মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করে।
বার্তাবাজার/অমি