শীত আসার আগেই নওগাঁয় ১০ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড

ক্যালেন্ডারে এখনও আসেনি শীতকাল। কিন্তু এর আগেই উত্তরের জেলা নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ। নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন ১০ দশমিক ৩ ডিগি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে। এর আগে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল।

তবে উত্তরের প্রায় সব জেলাতেই সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০-১৫ ডিগ্রি সেলসিয়াস।

শুধু উত্তরাঞ্চলের তাপমাত্রাই কমেছে তাই নয়, সারাদেশেই কমেছে তাপমাত্রা। কক্সবাজার ব্যতিত দেশের সব অঞ্চলেই সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে এসেছে। রাজধানীতেও রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

আজ (সোমবার) সকাল ৯তা থেকে পরের ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর