নারায়ণগঞ্জ বন্দরে মোবাইলে কথা বলতে নিষেধ করায় মায়ের সাথে অভিমান করে সুমাইয়া (১৪) নামের এক স্কুলছাত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ (রোববার) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সোনাকান্দা কবরস্থান রোড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত সহিদ মিয়ার মেয়ে। সে সোনাকান্দা গণমুখী আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।
জানা যায়, মোবাইলে আসক্ত সুমাইয়া অনেক বেশিই মোবাইলে কথা বলত। এ বিষয়ে তার মা নিষেধ করায় সে রাগ করে গলায় ফা৬স দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভূঁইয়া জানান, মা বকাঝকা করায় অভিমানে আত্মহত্যা করে সুমাইয়া।
বার্তাবাজার/এসজে