মর্গে মৃতদেহ ধর্ষণকারী মুন্নার বিচার চাইলেন তার বাবা

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা মৃত নারী দেহের ধর্ষক মুন্নার ভগতের বিচার চেয়ে কাঁদলেন তার বাবা দুলাল ভগত। কান্নাভেজা কন্ঠে তিনি জানান, মুন্না যে কাজ করেছে তা অন্যায় করেছে, আমি ওর সঠিক বিচার চাই।

মুন্নার গ্রামের বাড়িতে গিয়ে দুলাল ভগতের সাথে কথা বললে তিনি জানান, মুন্না গোয়ালন্দ হাইস্কুলে অষ্টম শ্রেণি পরযন্ত পড়ালেখা করে কাজের উদ্দেশ্যে ঢাকা চলে যায়। এরপর তার মামা জতন লালের বাসায় থেকে তার সাথেই দেড় বছর ধরে লাশকাতা ঘরে সহকারী হিসাবে কাজ করছিল।

তিনি আরও জানান,শুক্রবার শুনলাম যেখানে আমার ছেলে মুন্না কাজ করত সেখানে নাকি নোংরা ও নিকৃষ্ট একটা কাজ করেছে। এলাকার লোকজন এই কথাই বলাবলি করছে। তবে মুন্না যে কাজ করেছে তা অন্যায় করেছে, আমি ওর সঠিক বিচার চাই।

উল্লেখ্য, মুনা ভগত রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর এলাকার বাসিন্দা। ধর্ষণের অভিযোগে সে সিআইডির হাতে গ্রেফতার হয়। চলতি বছরের ২৯ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত সে অন্তত ৫ জন মৃত কিশোরীকে ধর্ষণ করেছে বলে প্রমাণ পেয়েছে সিআইডি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর