চট্টগ্রামে ইয়াবাসহ যুবক গ্রেফতার

রোববার (২২ নভেম্বর) সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে নগরীর কালুরঘাট এলাকা হতে ১ লাখ ৪৮০০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করার কথা জানায় পুলিশ।

চাঁন্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে চান্দগাঁও থানাধীন পুরাতন কালুরঘাট বিআরটিসি সার উঠানোর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১,৪৮,০০০ পিস ইয়াবা সহ মোঃ সোহেল উদ্দীন (৩৫) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর