রাজধানীর পান্থপথে তিতাস গ্যাসের লাইন সংস্কারের কাজ করতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়েছেন তিন জন। আজ (রোববার) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে গ্যাস সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি।
তিতাস কর্তৃপক্ষ জানায়, লাইন মেরামতের সময় আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আহত হন তিন জন। তাদের সবাইকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে একজনে অবস্থা গুরুতর হলে তাকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গিয়েছেন।
তারা আরও জানান, গ্যাস লাইনের কাছাকাছি কোনো বিদ্যুতের ত্যার থেকেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে।
বার্তাবাজার/এসজে