রাজধানীর শেওড়াপাড়ায় অস্ত্র ও গুলিসহ আটক ১

রাজধানীর কাফরুলের শেওড়াপাড়া এলাকা থেকে রিভলবার ও গুলিসহ মনির (৩০) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-১০ এর একটি দল। আজ (রোববার) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি রিভলভার ও ৬ রাউন্ডগুলিসহ মনির নামের একজনকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃত মনির একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে কাফরুলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র দেখিয়ে চাঁদাবাজী ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। তার নামে থানায় মামলা করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর