বগুড়ার শেরপুরে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। আজ রবিবার দুপুরে ধর্ষনের শিকার শিশুটির মা বাদি হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে।
এর আগে গত শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বনমরিচা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোরের নাম আব্দুল হালিম (১৫)। সে ঐ এলাকার দুলাল আকন্দের ছেলে।
জানা যায়, ঘটনার দিন শিশুটিকে গরুর ঘাস কাটার কথা বলে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে হালিম। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। তখন ওই কিশোর পালিয়ে যায়। পরে ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করার পর অভিযুক্তকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ জানান, গ্রেফতার হওয়া ওই কিশোরকে বগুড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/অমি