সোমবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবারাহ বন্ধ

আগামীকাল (সোমবার) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাসের চাপ স্বল্পতা সমাধানের জন্য এসব এলাকায় সংস্কার কাজ করা হবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকার আওতাভূক্ত এলাকাগুলো হল- বংশাল, মুকিম বাজার প্রাইমারি স্কুল রোডসহ এর আশেপাশের কিছু অংশ। এসব এলাকায় বিতরণ লাইন নির্মাণ-পুনর্বাসন কাজের টাই-ইন এর জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আজ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশান কোম্পানী লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনের লক্ষ্যে বংশাল, মুকিম বাজার প্রাইমারি স্কুল রোড এলাকায় বিতরণ লাইন নির্মাণ-পুনর্বাসন কাজের টাই-ইন এর জন্য সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা মুকিম বাজার হাইস্কুল এলাকা, বংশাল মালিটোলা, আরমানিটোলা, আলুবাজার, নবাবপুর, তাঁতিবাজার, হোসেনি দালান, নাজিরা বাজার ও তৎসংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর