সম্প্রতি সিলেটের এমসি কলেজ ও নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র কড়ে অভিযুক্তদের বিচারের দাবীতে উত্তাল হয়ে ওঠে দেশের রাজপথ। তখন ঢাকার শাহবাগে আন্দোলনরতদের শ্লোগানে শ্লোগানে উজ্জীবিত করার পাশাপাশি পুলিশের হামলার শিকার হয়ে ভাঙা হাত নিয়ে শ্লোগান দিয়ে ভাইরাল হন আসমানী আশা।
আজ (রোববার) বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন আসমানী। রাজধানীর মনি সিংহ-ফরহাদ ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন শেষে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটি গঠনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছাত্র ইউনিয়নের বিদায়ী সভাপতি মেহেদী হাসান নোবেল।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্র ইউনিয়নের ৪০তম সন্মেলনের আয়োজন করা হয়। সন্মেলনের উদ্বোধন করেন আন্দোলনরত পাটকল ও চা শ্রমিকেরা। তাদের এবারের শ্লোগান ছিল ‘আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস’।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসমানী আশা সংগঠনের বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া বিভিন্ন আন্দোলন সংগ্রামেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
নিম্নে ছাত্র ইউনিয়নের নবগঠিত ৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি উল্লেখ করা হল-
সভাপতিঃ ফয়েজ উল্লাহ
সহ-সভাপতিঃ নজির আমিন চৌধুরী জয়
সহ-সভাপতিঃ জয় রায়
সহ-সভাপতিঃ ফয়জুর মেহেদী
সহ-সভাপতিঃ কে এম মুত্তাকী
সহ-সভাপতিঃ সরোজ কান্তি
সহ-সভাপতিঃ অনন্য ঈদ ই আমিন
সহ-সভাপতিঃ ধীষণ প্রদীপ চাকমা
সহ-সভাপতিঃ সম্পা দাস
সাধারণ সম্পাদকঃ দীপক শীল
সহকারী সাধারণ সম্পাদকঃ তামজিদ হায়দার চঞ্চল
সহকারী সাধারণ সম্পাদকঃ মিখা পিরেগু
সহকারী সাধারণ সম্পাদকঃ খাইরুল হাসান জাহিন
সাংগঠনিক সম্পাদকঃ সুমাইয়া সেতু
কোষাধ্যক্ষঃ শামীম হোসেন
দপ্তর সম্পাদকঃ মাহির শাহরিয়ার রেজা
শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদকঃ মীম আরাফাত মানব
স্কুল ছাত্র বিষয়ক সম্পাদকঃ প্রিতম ফকির
বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ ঐশ্বর্য আহমেদ
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ বিএম জোবায়ের প্রধান
সাংস্কৃতিক সম্পাদকঃ আসমানী আশা
ক্রীড়া সম্পাদকঃ দিদারুল ইসলাম শিশির
সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদকঃ মুনিরা দিলশাদ ইলা
সদস্যঃ
মেহেদী হাসান নোবেল
অনিক রায়
এবি তাহসিন
জিকে সাদিক
সাদ্দাম হোসাইন
গৌরচাঁদ ঠাকুর অপু
এনি সেন
আবু সালেহ মোহাম্মদ সিহাব
শামীম আহসান
সৌরভ সম্মাদার
প্রান্ত রনি
রথীন্দ্রনাথ বাপ্পী
পিনাক দেব
আবু বকর সিদ্দিক
প্রণব কুমার দেব
আবরার নাদিম ইতু
পার্থ প্রতিম সরকার
অপু সাহা
বার্তাবাজার/এসজে