মুন্সীগঞ্জে জেলা ভিত্তিক কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

মুন্সীগঞ্জে জেলাভিত্তিক কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে জেলা ইন্ডোর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও দুদক কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী এই কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মোমেন পিপিএম, বাংলাদেশ কেরাতে ফেডারেশনের সহ-সভাপতি ও সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায়, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, বাংলাদেশ কেরাতে ফেডারেশনের সহ-সভাপতি ইকবাল হোসেন, বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও চিত্র নায়ক আলেক জেন্ডার বো, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন সহ জেলা ক্রীড়া সংস্থা ও কেরাত ফেডারেশনের সদস্যবৃন্দ।

বার্তাবাজার/মিজান/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর