শেখ হাসিনা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাগুরার মহম্মদপুরের মধুমতি নদীতে নির্মিত শেখ হাসিনা সেতুর আনুষ্ঠানিক উদ্বােধন করলেন আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাব সেতুটির উদ্বােধন করেন। মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়র সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে তিনি সেতুটির উদ্বােধন কাজ শেষ করেছেন।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলন, মাগুরা-১ আসনের সাংসদ আলহাজ্ব সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সাংসদ ড. শ্রী বীরন শিকদার, পুলিশ সুপার খান মুহম্মদ রেজওয়ানসহ প্রশাসনের বিভিন্নদপ্তরের কর্মকর্তারা।

মহম্মদপুরের মধুমতি নদীর উপর নির্মিত এই সেতুটির মােট দৈর্ঘ ৬০০ দশমিক ৭০ মিটার এবং প্রস্থ ৯ দশমিক ৮০ মিটার। সেতুটিতে ১৫০টি পাইল, ১৪টি পিয়ার, ২টি অ্যাবাটমেট ও ১৫টি স্প্যান রয়েছে। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬৩ কােটি ৩১ লাখ ২৮ হাজার টাকা।

উপজলা নির্বাহী অফিসার (ইউএনও) রামানন্দ পাল বলেন, শেখ হাসিনা সেতুর আনুষ্ঠানিক উদ্বােধন উপলক্ষে এলাকার মানুষকে বিনােদন দিতে শেখ হাসিনা সেতু সংলগ্ন নদীপাড় দিনব্যাপি সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে।

মাগুরা-২ আসনর সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বলেন, মধুমতি নদীতে সেতু নির্মাণের বিষয়টি ছিলাে আমার নির্বাচনীপূর্ব প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনাফারেন্সের মাধ্যমে আজ আনুষ্ঠানিকভাবে ‘শেখ হাসিনা সেতুর’ উদ্বােধন করায় জনগনকে দেওয়ার প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটেছে।

বার্তাবাজার/তাছিন/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর