রাজধানীর আদাবরে অবস্থিত মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনিসুল করিম হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন অভিযুক্ত ড. আব্দুল্লাহ আল মামুন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুন ১০ হাজার টাকা মুচলেকায় এই জামিন পান।
আজ (রোববার) ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল এই আদেশ দেন।
এর আগে ডা. মামুনের আইনজীবী তার জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার আসামি আব্দুল্লাহ আল মামুনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।
বার্তাবাজার/এসজে