ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মসজিদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহিন মিয়া-(২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের বড়বাড়ি জামে মসজিদে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কামাল কালি গ্রামের আব্দুল কাহারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতাকুড়া বড়বাড়ি জামে মসজিদে শাহিন মিয়া ইলেকট্রিক মেশিন দিয়ে রড কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, শাহিন আতুকুড়া গ্রামের মসজিদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

বার্তাবাজার/রাসেল/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর