সিরাজগঞ্জ জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান, সম্পাদক সামাদ

সিরাজগঞ্জ জেলা আ.লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মো. হাবিবে মিল্লাতকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) আ.লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সভাপতির নির্দেশক্রমে ও সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক আ.লীগের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মো. হাবিবে মিল্লাতকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করেছে।

একইসঙ্গে পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত সিরাজগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাড. কে এম হোসেন আলীকে (হাসান) ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বার্তাবাজার/মালেক/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর