সিরাজগঞ্জের জেলা আ.লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নাকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ আ.লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বাংলাদেশ আ.লীগের কার্যনির্বাহী সংসদ সভাপতির নির্দেশক্রমে ও গঠনতন্ত্রের বিধি মোতাবেক এ অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত সিরাজগঞ্জ জেলা আ.লীগের সহ সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদারকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বার্তাবাজার/অমি