বগুড়ায় দুই বিএনপি নেতাকে শোকজ, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ডা: স্বাধীন ও শাহীনকে শোকজ করা হয়েছে। রবিবার বগুড়া জেলা বিএনপির সিনি: যুগ্ম আহ্বায়ক এ্যাড,একেএম সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাদের শোকজ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বগুড়ার শিবগঞ্জ বিএনপির বৈধ কমিটি নিয়ে বিভিন্ন ইউনিয়নে মানববন্ধন, দলীয় নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তিমূলক বক্তব্য, উপজেলা বিএনপি’র মধ্য গ্রুপিং সৃষ্টির অপচেষ্টা, সাধারন জনগনের মধ্যে দলের ভাবমূর্তি নষ্ট করা, মূল বিএনপি’র সাথে না থেকে বিএনপি’র ব্যানার ব্যবহার করে অনুষ্ঠান করা, বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক কর্মকান্ডের সাথে জরিত থাকার কারনে কেন্দ্রীয় বিএনপি’র নিদের্শে বগুড়া জেলা বিএনপি তাদেরকে শোকজ ও কারন দর্শানোর নোটিশ প্রদান করে এবং আগামী সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার নিদের্শ প্রদান করা হয়।

বিষয়টি সম্পর্কে জানতে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোঃ সিরাজের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

বার্তাবাজার/খালিদ/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর