বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণের মধ্যে দিয়ে দেশের আভ্যন্তরীন সহ আঞ্চলিক যোগাযোগ বহুগুনে বেড়ে যাবে বলে বলেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রোববার (২২ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামছুদ্দিন সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ভিত্তি প্রস্থর অনুষ্ঠানের প্রস্তুতি সভা শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু রেল সেতুর প্রকল্পের মধ্যে সেতু থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়া পর্যন্ত রেল সংযোগের প্রস্তবনা রয়েছে। ডুয়েল গেজের এই সেতু নির্মানের মধ্যে দিয়ে নেপাল,ভারত,বার্মা এবং চিনের সাথে রেল যোগাযোগ সহজ হবে এবং ব্যবসা বানিজ্যও প্রসার ঘটবে।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস,সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ এবং পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, সিরাজগঞ্জ জেলা আ.লীগের সহ সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, কৃষক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল লতিফ তারিন, সাবেক সংবক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সিরাজগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাসনা হেনা, উপস্থিত ছিলেন।
আগামী ২৯ নভেম্বর সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু সেতুর পাশে বঙ্গবন্ধু রেল সেতু নির্মানের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের মুল অংশ অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জ অংশে।
বার্তাবাজার/কে.জে.পি