মুন্সীগঞ্জে গাঁজাসহ নারী আটক

মুন্সীগঞ্জ সদরের চর মুক্তারপুর থেকে মাদক সহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ।

গতকাল শনিবার রাত সারে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী চর মুক্তারপুর এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী আসমা আক্তার (৩০)। তাঁরা বর্তমানে সাংচর মুক্তারপুর বর্তমানে পশ্চিম মোক্তারপুর হাসেম মিয়ার বাড়ির ভাড়াটিয়া। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে তার নিজ বসত ঘর থেকে গ্রেপ্তার করে। সে একজন নিয়মিত মাদক ব্যবসায়ী। তিনি ও তার স্বামী দু’জনেই মাদক ব্যবসার সাথে জড়িত।

ওসি ডিবি পুলিশ মুন্সীগঞ্জ মোঃ মোজাম্মেল হক বার্তা বাজারকে বলেন, তাঁর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামি আসমা একজন নিয়মিত বড় মাপের মাদক ব্যবসায়ী। সে এবং তার স্বামী দুজনেই মাদক ব্যবসার সাথে জড়িত। দুই জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর