১৪ দিনের রিমান্ডে গোল্ডেন মনির

গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (২২ নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মাদক মামলাসহ পৃথক ৩ মামলায় ২১ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অস্ত্র মামলায় ৭ ও বিশেষ ক্ষমতা আইনে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে বিচারক বলেন দুই মামলার রিমান্ড এক সঙ্গে কার্যকর হবে। অন্যদিকে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান মাদক মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, শুক্রবার রাত ১০টা থেকে সারা রাত অভিযান শেষে শনিবার সকালে গোল্ডেন মনিরকে গ্রেফতারের বিষয়টি জানায় র‍্যাব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর