রাজধানীতে বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার আরও ৪

রাজধানীর উত্তরা কামারপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনে বোমা উদ্ধারের ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহরাব হোসেন (২১), মো. তৌহিদুল ইসলাম (২২), মো. সেলিম মিয়া (৩২) ও মো. উজ্জ্বল মিয়া (২৪)। তারা সবাই উত্তরা পশ্চিম থানায় দায়ের বিস্ফোরক দ্রব্য আইনের মামলারা আসামি।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার ওয়ালিদ হোসেন জানান, শনিবার দিবাগত রাতে উত্তরা পশ্চিম ও তুরাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে গত শুক্রবারউত্তরা পশ্চিম থানা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বিশেষ অভিযান চালিয়ে ৩১টি হাতবোমা উদ্ধার করা হয়। সেইসঙ্গে মামুন পারভেজ ও সুমন শেখ নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর