জিয়া বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখল করেছিল: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে গণতন্ত্র হরণ করেছিল বিএনপি। গণতন্ত্র হরণ করে বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখল করেছিলেন জিয়াউর রহমান।

আজ (রোববার) সচিবালয়ে তথ্যমন্ত্রণালয়ের সন্মেলন কক্ষে অনলাইনে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে রাঙ্গুনিয়ায় দরিদ্রদের মাঝে গরুর বাছুর বিতরণ অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের ‘দেশে গণতন্ত্র নেই, আছে শুধু শেখ হাসিনার শাসনতন্ত্র’ বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, গয়েশ্বর বাবু সকালবেলা একবার শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদগার করেন আবার বিকেলবেলাও করেন। যখন বঙ্গবন্ধুর খুনিকে বিরোধীদলের নেতা বানিয়ে তার গাড়িতে পতাকা লাগিয়ে দেওয়া হয়েছিল তখন গণতন্ত্র হরণ করা হয়েছিল।

সম্প্রতি বাসে অগ্নি সংযোগের ব্যাপারে তিনি বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা যেমন অপরাধী, আর এ নিয়ে যারা মিথ্যাচার করে এবং দুষ্কৃতকারীদের আড়াল করার চেষ্টা করেছেন তারাও অপরাধী। আপনারা জানেন এর আগে ভিডিও ফুটেজ দেখে অনেককে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, অতি সম্প্রতি যুবদল, ছাত্রদলের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তারা স্বীকার করেছে বনানীতে বসে এ পরিকল্পনা হয়েছে, কোথা থেকে অর্থ এসেছে সেগুলোও তারা স্বীকার করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর