বিএনপি নিজেদেরকে গণতন্ত্রের ফেরিওয়ালা দাবী করলেও তা শুধু প্রচারণায় আছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি জনগনকে বহুদলীয় গণতন্ত্রের নামে ধোঁকা দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
আজ (রোববার) দুপুরে কক্সবাজারের পেকুয়া স্টেডিয়ামে আয়োজিত এক সভায় একতা বাজার থেকে বানৌজা শেখ হাসিনা ঘাঁটি পর্যন্ত ২৩ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তাবৃন্দ। পরে মন্ত্রী ৩৬১ কোটি টাকা ব্যায়ে নির্মানাধীন সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
বার্তাবাজার/এসজে