যোগাযোগের ব্যাপক নেটওয়ার্ক গড়েছি বলে অর্থনীতির চাকা সচল

আওয়ামী লীগ হঠাৎ করেই কোন কিছু করেনি বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ যখন বিরোধী দলে তখন থেকে কিন্তু আমাদের পরিকল্পনা ছিল। জাতির পিতা কিন্তু এসব পরিকল্পনা বহু আগেই করে গেছেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সারাদেশে যোগাযোগের ব্যাপক নেটওয়ার্ক আমরা গড়ে তুলেছি এবং যার ফলে আজকে আমাদের অর্থনীতির চাকা অনেকটা সচল। আরও অনেক কাজ আমরা শুরু করেছি। সেগুলোও আমরা সম্পন্ন করব ইনশাল্লাহ।

রোববার (২২ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে মাগুরা, যশোর ও নারায়ণগঞ্জে তিনটি সেতু উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, গ্রামপর্যায় পর্যন্ত মানুষের যে জীবনমান উন্নত করা যায়, সেটাও আমরা প্রমাণ করেছি। একইসঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎসহ অর্থনীতির চাকাটা সবসময় যেন সচল থাকে।

প্রধানমন্ত্রী আরও বলেন, যশোর, মাগুরা ও নারায়ণগঞ্জের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে নির্মিত হয়েছে তিনটি সেতু। অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে পুরো দেশে যোগাযোগ নেটওয়ার্ক গড়তে কাজ করে যাচ্ছে সরকার। তিন সেতু সব অঞ্চলে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে। মাগুরার মহম্মদপুর উপজেলায় মধুমতি নদীর ওপর নির্মিত হয়েছে ‘শেখ হাসিনা সেতু’। প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৬০০ মিটার দীর্ঘ সেতু।

এর মাধ্যমে মাগুরা, নড়াইলসহ আশপাশের এলাকার মানুষের জন্য ফরিদপুর হয়ে ঢাকার সঙ্গে যোগাযোগ এখন আরও সহজ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর