ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ঘে এক নারী যাত্রী নিহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুরে সংঘটিত এই দূর্ঘটনায় কবিতা সরকার (৩০) নামের যাত্রী নিহত হন। এসময় আহত হয়েছেন আরেক যাত্রী।
কবিতা সরকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের গাড়াইল গ্রামের বিকাশ সরকারের স্ত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকাগামী ডি-লিংক পরিবহনের একটি বাস মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছালে পাটুরিয়াগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় সৌদিয়া পরিবহনের বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এসময় ডি-লিংক পরিবহনের যাত্রী কবিতা সরকার ঘটনাস্থলেই মারা যান।
এব্যাপারে, গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দুটি বাস আটক করা হয়েছে। তবে এর আগেই চালকেরা পালিয়ে যান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/মামুন/অমি