অপহরণের পর যুবককে হত্যা, আটক ১

ঢাকার সাভারের আশুলিয়ায় নিখোঁজের ১০ দিন পর একটি জঙ্গল থেকে সোহেল মিয়া (১৯) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) সকালে আশুলিয়ার গৌরিপুর এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় সজীব মিয়া (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে।

নিহত সোহেল মিয়া আশুলিয়ার পলমল পোশাক কারখানায় চাকরি করতো বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। আটক সজিব বগুড়া জেলার শাহজাদপুর থানার দুরুলিয়া পশ্চিম পাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গত ১০ দিন আগে সোহেল মিয়া নিখোঁজ হলে তার ভাই আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে তদন্তে নেমে আশুলিয়া থানা পুলিশ তদন্তের এক পর্যায়ে আশুলিয়ার টঙ্গাবাড়ির একটি জঙ্গল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। আটক সজিব মিয়া ও আরেকজন মিলে সোহেল মিয়াকে হত্যা করেছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক জসিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/মামুন/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর