মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নে মাদক মুক্ত যুবসমাজ গড়ার উদ্যোগে সম্প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও দারিয়াপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কাননের উদ্যোগে শনিবার রাত ৮টার দিকে টুর্নামেন্টের উদ্বোধন করেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ।
এসময় উপস্থিত ছিলেন, দারিয়াপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,সাংবাদিক তাছিন জামান, মানবাধিকার কর্মী মিরাজ আহমেদসহ অনেকেই
আয়োজক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন বলেন, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
সারা বছর জুড়েই আমাদের ইউনিয়নে বিভিন্ন খেলাধুল অব্যাহত থাকে সে ব্যবস্থা আমরা করতে চাই। খেলাধুলার জন্য আমরা কারও বাধা মানবো না। “যেখানে মাঠ সেখানেই খেলাধুলা” এই শ্লোগানকে আমরা ধরে রাখতে চাই।’তাই মাদককে না বলুন মাদকমুক্ত সমাজ গড়ুন। আপনার সন্তান কে খেলাধুলার প্রতি উৎসাহিত করুন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, খেলাধুলা মানুষের মনকে বিকশিত করে-যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে অনেক দূরে সরিয়ে দেয়। তাই যত বেশী ক্রীড়ার চর্চা হবে; তত বেশী যুব সমাজ মাদক থেকে দূরে সরে যাবে। উঠতি বয়সের যুবকদের বাঁচাতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা অনেক বেশী ভূমিকা রাখবে।
বার্তাবাজার/অমি