আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, ক্রয়ক্ষমতার সমতা বা পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় হিসাবে দক্ষিণ এশিয়ায় ধনি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। যার মাথাপিছু জিডিপি ৫ হাজার ২৮ ডলার। এ অঞ্চলে সবচেয়ে ধনী দেশ মালদ্বীপ। দেশটির মাথাপিছু জিডিপি ২৩ হাজার ৩১২ ডলার।
সম্প্রতি, আইএমএফের তথ্য বিশ্লেষণ করে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন ও হাউমাচ ডটনেট এই তালিকা প্রকাশ করেছে।
এতে মূলত একটি দেশের জনগণের জীবনযাত্রার মানকে তুলনীয় করার জন্য নমিনাল জিডিপিকে ‘পিপিপি ডলারে জিডিপি’তে রূপান্তরিত করে বিশ্বের ১৯১টি দেশের অবস্থান তুলে ধরা হয়েছে।
বার্তাবাজার/এএস