রাজধানীর মেরুল বাড্ডায় গাড়ি ও স্বর্ণের ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে বাড্ডা থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার (২২ নভেম্বর) সকালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আজই তাকে আদালতে হাজির করা হবে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য জানান।
জানা যায়, গ্লোন্ডেন মনিরকে ৩ মামলায় ৭ দিন করে মোট ২১ দিনের রিমান্ড চাওয়া হবে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০ থেকে স্বর্ণ ব্যবসায়ী গোল্ডেন মনিরের বাসায় অভিযান শুরু হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
র্যাব জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বাড়িতে এই অভিযান চালানো হয়।
বার্তাবাজার/কে.জে.পি