করোনায় আক্রান্ত ছিলেন মাওলানা গোলাম সরোয়ার সাঈদী

রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে ১৬ দিন ধরে ভর্তি ছিলেন ইসলামী বক্তা মাওলানা গোলাম সারোয়ার সাঈদী। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দেশের প্রখ্যাত এই আলেম।

তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেছেন। তার করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি এভার কেয়ার হাসপাতালের (সাবেক অ্যাপেলো হাসপাতাল) একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।

আজ শনিবার রাতে নাম প্রকাশ না করার শর্তে ওই হাসপাতালের প্রশাসনিক এক কর্মকর্তা বলেন, মাওলানা গোলাম সারোয়ার সাঈদী করোনা পজিটিভ ছিলেন।

গোলাম সরওয়ার সাঈদী ছিলেন একজন পীরজাদা। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আড়াইবাড়ী দরবার শরীফের প্রয়াত পীর সাহেব আল্লামা হযরত মাওলানা শাহ মুহাম্মদ গোলাম হাক্কানীর (রহ.)-এর সুযোগ্য সন্তান তিনি।

এছাড়া আড়াইবাড়ী দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল-কাদেরী (র.)-এর নাতি তিনি।

গোলাম সরোয়ার সাঈদীর প্রপিতামহ ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নারুই গ্রামের হযরত মাওলানা মুকসুদ আলী (র.)। তিনি দেশবরেণ্য আলেম ছিলেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর