অপরাধ প্রতিরোধকল্পে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

ঢাকার সাভারে অপরাধ প্রতিরোধকল্পে বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেছেন। শনিবার (২১ নভেম্বর) সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ বিভিন্ন ধারায় অভিযান পরিচালনা করে ১৪টি মামলায় মোট ১,৩৭,২০০ টাকা জরিমানা আদায় করেন।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, আজ (শনিবার) সাভারের বিভিন্ন এলাকায় অপরাধ প্রতিরোধকল্পে অভিযান পরিচালনা করেছি। এর ভিতরে করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধ কল্পে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে ২২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পাশাপাশি জনগণের মাঝে জেলা প্রশাসনের পক্ষে মাস্ক বিতরণ করা হয়।

ছবি: বার্তা বাজার।

তিনি বলেন, একই সাথে বিভিন্ন কাঁচা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের (আলু, পেঁয়াজ) মূল্য স্বাভাবিক রাখার জন্য অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, চালের বস্তায় ওজনে কম দেয়ায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯” এর ৪২ ধারায় দুটি চালের মোকামে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ছবি: বার্তা বাজার।

এছাড়াও, অন্য একটি চালের মোকামে পাটের বস্তা ব্যবহার না করায় “পণ্যে পাটজাত দ্রব্যের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০” এর ১৪ ধারায় ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোট ১৪টি মামলায় সর্বমোট ১,৩৭,২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে উল্লেখ করে এধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/মামুন/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর