চলমান লঘুচাপের প্রভাবে বিদ্যমান হালকা মেঘ-বৃষ্টি কেটে গেলেই কুয়াশার সাথে সাথে শীতের প্রকোপ বাড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে।
তারা জানায়, আগামীকাল (রোববার) সূর্যের দেখা পাওয়ার পাশাপাশি বাড়তে পারে দিনের তাপমাত্রা। আর রাতে বাড়তে পারে শৈত্য প্রবাহ। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ (শনিবার) আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, আজ (শনিবার) কুয়াশার সঙ্গে বৃষ্টিও ছিল। এ কারণে দিনের বেলা তাপমাত্রা কিছুটা কম ছিল। কিন্তু আগামীকালও (রোববার) দেশের দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকায় বৃষ্টি হবে। তবে রোদও দেখা যেতে পারে। ফলে দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে আর রাতে শীত পড়বে।
বার্তাবাজার/এসজে