রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবি জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, আমি মনে করি স্বয়ং প্রধানমন্ত্রীও কাদিয়ানীদেরকে মুসলিম বলে মনে করেন না। শুধু ব্যক্তিগতভাবে কাদিয়ানীদেরকে কাফের মনে করলে হবে না। রাষ্ট্রীয়ভাবেও কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে।
আজ (শনিবার) বিকালে নবী (সা.)-এর ব্যাঙ্গ চিত্র প্রকাশের প্রতিবাদে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অথিতি হিয়াবে উপস্থিত থেকে তিই এই কথা বলেন।
বাবুনগরী বলেন, আমাদের দাবি হল কাদিয়ানিদের কাফের ঘোষণা করা হোক। এরপর তারা এ দেশে সংখ্যালঘু হিসেবেই থাকুক। আমাদের কোন অসুবিধা নেই। হিন্দুরাও থাকছে। আমাদের কোন অসুবিধা হচ্ছে না।
তিনি আরও বলেন, বিশ্বের ২০০ কোটি মুসলমানের ভালোবাসার প্রতীক রাসুলকে (সা.) নিয়ে ফ্রান্সের সরকার যেভাবে কটুক্তি করেছে তাতে মুসলমানদের অন্তর কেঁদে উঠেছে, আগুন লাগিয়ে দিয়েছে। যারা ইসলামের শত্রু, রাসুলের দুশমন; নাস্তিক-মুরতাদদের কবর রচনার জন্য হেফাজতে ইসলামের জন্ম। হেফাজত সরকার বিরোধী সংগঠন নয়, আবার সরকার দলীয় সংগঠনও নয়।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা জিয়া উদ্দীন সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হেফাজতের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, নায়েবে আমীর প্রফেসর ড. আহমদ আবদুল কাদের প্রমুখ।
বার্তাবাজার/এসজে