গোলাম সারোয়ার সাঈদীর জানাজায় জনস্রোত

জনপ্রিয় ইসলামিক বক্তা ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষে গোলাম সারোয়ার সাঈদীর জানাজায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছেন। আজ (শনিবার) আছর নামাজের পর মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

গলাম সারোয়ার সাঈদীর বড় ছেলে গোলাম সোবহান সাঈদীর ইমামতিত্বে জানাজা নামাজ সম্পন্ন হয়। নামাজ শুরু আগে মোবাইল ফোনে সমাবেদনা জানান, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক।

জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার ভক্তরা ছুটে আসে। আশেপাশের এলাকার কয়েক কিলোমিটার জুড়ে মানুষের ভিড় লেগে যায়।

জানাজায় অংশ নেয়াদের মাঝে ছিলেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, ভাইস চেয়ারম্যান মনির হোসেন ও কসবা পৌরসভার মেয়ার এমরান উদ্দিন জুয়েলসহ বিশিষ্ট আলেমরা।

জানাজা শেষে আড়াইবাড়ী মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে গোলাম সারোয়ার সাঈদীর দাফন সম্পন্ন করা হয়। এর আগে শনিবার ভোরে ৪টা ১৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর